চোরাবালি: মুভিটি হিট হোক

ব্যবসায়ের মানদন্ডে চোরাবালি হিট না ফ্লপ্ সেটা আলোচনা করা যেতে পারে নানা তরফে। তবে এই আলোচনা সে তরফে না। মুভি শেষ হওয়া মাত্রই বলে উঠলাম ‘মুভি হিট’। এই কথা বিশেষ কোন ব্যক্তি নয়, বরং ব্যক্তিসমূহের একজন বলছে। এই ব্যক্তি বিশেষ কোন সময়ের ব্যক্তি। চোরাবালি হিট- সোজা সাপটা বললে- এই সময়ের তরুন দর্শকরা যা চায় তার…

আমাদের কালের নীটশে

ফ্রেডরিশ ভিলহেল্ম নীটশে জম্মগ্রহন করেন ১৮৪৪ সালের অক্টোবরের ১৫ তারিখে । এগারো বছর অসুস্থ্য থাকার পর ১৯০০ সালের আগষ্টের ২৫ তারিখে মারা যান। অনেক অবদানের মধ্যে তিনি আধুনিকতার নৈতিকতা সম্পর্কিত সমস্যাকে তাৎপর্যপূর্ণভাবে সাফ করে হাজির করেছেন। যাকে বলা হয়, the problem of values. আমরা বলব না তিনি এই সমস্যার সমাধানে সফল। কিন্তু এটা আমাদের নিত্যজীবনের…

তোমার ভাবের চোখে দৃশ্য ফুটিয়ে

তোমার ভাবের চোখে দৃশ্য ফুটিয়ে অগনন নক্ষত্র কাকতাড়ুয়ার পালকে ঝুলায় নিবোর্ধ রোদ।   তোমার চোখে দৃশ্য ফোটায় বিহ্বল বিস্ময়ের খেলায় অস্থির হাওয়া এনে দেয় প্রসন্ন শরত দূরে কোথাও জড়ো হয় বসন্তের মেঘ ফুল আর কাঁটার সহবাসে ফোটে দৃশ্যের চোখ।   আড়ালে তোমার নিরঞ্জন ঋতু উড়ায় পথ রেখায় মেঠোশব্দ ধুলো আর জোসনা মেলে কাকের বাসায় মাছেরা…

যে মুভিকে গার্মেন্টস মালিকদের ছাড়পত্র নিতে হয়েছিলো

সংবাদপত্র মারফত জানা গেলো প্রযোজক মো. নাজিম উদ্দিন চেয়ারম্যান ‘বিদ্রোহী গার্মেন্টেস কন্যা’ নামে মুভি বানাচ্ছেন। বছর পেরিয়ে সেই মুভি প্রেক্ষাগৃহে মুক্তিও পেল। কিন্তু ‘বিদ্রোহী গার্মেন্টেস কন্যা’ থেকে ‘বিদ্রোহী’ শব্দটি বাদ গেল। কি সেই ঘটনা, যার কারণে গার্মেন্টেস কন্যা’র বিদ্রোহ খামোশ হয়ে গেল?। গার্মেন্টস কন্যা মুভিটি দেখেছিলাম ২০১১ সালের অক্টোবর মাসে। এ লেখাটি সে সময় রাজনৈতিক.কম-এ…

পরম

এক. ‘খাজাগো অসীম ক্ষমতা তোমার, দান করেছেন পাকওয়ার, গুছাইয়া দাও মনের আঁধার তোমায় যেন দেখতে পাই। খাজা তোমার বাজার প্রেম বাজারে আমি কাঙ্গাল যেতে চাই…’– আবদুল করিমের গান । খাজার (মঈনুদ্দীন চিশতি) ক্ষমতা অসীম। মানুষ খাজার কাছে কতই না আর্জি জানায়। খাজা কি সেই আর্জি পূরণের ক্ষমতা রাখেন! রাখেন। তবে সে ক্ষমতা তার নিজের নয়।…

পদ্ম নাই পদ্মায়

‘..পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, যা-রে’। এতো রোমান্টিক একটা গান থাকতে দাউদ ফেসবুকে ফটোর টাইটেল দিলো ‘সর্বনাশী পদ্মা’। কি দুঃখজনক! পদ্ম নাই পদ্মায়। মাথায় আসলো আর লিখে ফেললাম। কারণহীনতাকে যুক্তি হিসেবে দাঁড় করানো কোন বিষয় না, কারণ আপনি ভ্রমণে আছেন। কিন্তু ভ্রমন এতো তুচ্ছ নয়, আরো গভীর কিছু দাবি করে। সমুদ্রের কাছে…