আমি, মিশু এবং নীলু

মোটামুটি সব বন্ধুকে কখনো না কখনো চিঠি লিখেছি। বইয়ের ভাঁজে অথবা ডাক মারফত। সেসব চিঠিতে অপ্রকাশ্য ঘ্রাণ লেগে আছে। তাই হয়তো দেখানো যায় না। মিশু আমার প্রিয় মানুষদের একজন। অনলাইনে মিশুকে দুই বছর আগে দুটো চিঠি লিখেছিলাম। জানি এ চিঠি সে এখনো পাই নাই। কখনো পাবে কিনা জানি না। খাওয়া আর ঘুম ছাড়া তৃতীয় কোন…

বনের কোকিল

এক. সমুদ্রকে বলতাম দইজ্যা আর সমুদ্রের পাড়কে দইজ্যার কুল। পাহাড়কে বলতাম মুড়্যা। আমরা দুই ভাই-বোন দাঁত দিয়ে নখ কাটতে কাটতে সমুদ্র আর পাহাড়ের শ্রেষ্টত্ব  নিয়ে ঝগড়া করতাম। এ ঝগড়া প্রতিদিন হতো। পাহাড় হলো ভাই আর সমুদ্র হলো বোন। ঝগড়া নিয়ে মা-র আপত্তি না থাকলেও দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসটা মা একদম পছন্দ করত না। মা…

মুক্তি মণ্ডলের উম্মাদ খুলির পৃষ্ঠাগুলি

মানুষের মুখের দু পাশে দু রকম জালছাপ দেখি- একপাশে মৃত্যুদূত/ হাতে ফুল। অন্য পাশে বাঘিনীর বিক্ষিপ্ত হাসি আর বন্য ফুলের গন্ধ/ আমরা দেখি আমাদের আত্মার মধ্যে উড়ছে ঈগল। তার পাখার হাওয়ায়/ কয়লার পাহাড় কাপে। বিচিত্র তৃঞ্ষার হাড়ে জম্ম নিচ্ছে ফুল। কখনও/ কখনও জলকাচে সমুদ্রের দুর্বিনীত মুখ ভেসে ওঠে। [যাই অস্তমিত সূর্যের আলোর নিচে, পৃষ্ঠা ২৬]…

শেকড়ের সন্ধানে ‘অন্তর্যাত্রা’

‘ক্লাসের বন্ধুরা বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞেস করলে আমি সবসময় বিব্রত বোধ করেছি। বাংলাদেশ আমার কাছে পোস্টকার্ডের বেশি কিছু ছিল না। অনেকটা বাবার মতো, যিনি আমার কাছে একটা ফ্রেমে বাধা ছবি মাত্র। এখন সেই পোস্টকার্ডটি জীবন্ত হয়ে উঠেছে। সবুজ দিগন্ত নিয়ত বদলে যাচ্ছে…’। এই কথাগুলো বলছে তারেক মাসুদ নির্মিত অন্তর্যাত্রা (২০০৬) চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র সোহেল । এই…

শরতের অচল পাখি

শরৎ বিমর্ষ করে ঢের বিষম কান্নায় নিয়ে আসে পাখির শিস – ফুলের ঘ্রাণ হারিয়ে গেছে সমুদ্র মন্থনে।   শরৎ- দুই ঝুঁটির বিস্মৃত মেয়েটি ফিরে আসে নামহীন সম্বোধনে ডাকে। ভাষাহীনে অজাচারে অলীক মেঘ ঝিলিক দিয়ে লুকোয় আড়ালে আমি পাখিটির শিস বুনি আর ফুলের ঘ্রান।   খুঁজি  বিষম লোবান জ্বালাই পিদিম। জ্বালিয়ে সেই সুর অনির্বাণ তবুও সে…

উকিল মুন্সীর গানের ভেতর বাড়ি

(এটি মূলত চিন্তা.কম-এ প্রকাশিত ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে; লেখাটির একটি অংশ যুগান্তরের সাহিত্য পাতায় ছাপা হযেছিল। সে কারণে আলাদা করে এতদিন ব্লগে দিই নাই। কিন্তু আজ ওয়েব ঘাটতে গিয়ে দেখি দুটো সাইটে এই লেখা প্রকাশ করা হয়েছে। তারা অনুমতি নিয়ে ছাপেন নাই। ফলে মনে হলো যার লেখা তার ব্লগে থাকলেই ভালো।) আমি আগে না জানিয়া…