পিপড়ে

পিপড়েদের হিংসে হয় আমার পিপড়ের দল ব্লাক বোর্ডে নামতা শেখায়। মানুষেরা চক বানায় চক ধ্বংস করে নামতা শিখে দুইকে চার, চারকে আট বানায়। পিপড়ের দল কি সুন্দর গ্রোত্রপতির পিছে একা একা ঘরে ফিরে তাদের কোন ভান নাই নামতা শিখতে হয় না গণতন্ত্র লাগে না, আধুনিকতা লাগে না। আনন্দ দেখ, ভিন পথে দেখা হলে দুটো পিপড়ে…

হালাল টেলিভিশন

”মজার কথা হচ্ছে এই ছবিগুলো এখন আর সেল হয় না। পৃথিবীর সব দেশেই ঐ দেশের সমাজ ব্যবস্থাকে সমালোচনা করে। ফিল্ম মেকাররা তো আর পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর না। যে শুধু একটা দেশের সুন্দরের গল্প করবে। সাহিত্যিক, কবি বা ফিল্ম মেকাররা এ দায়িত্ব নেয় নাই। তাদের দায়িত্ব হচ্ছে জীবনের সাদা কালো ভালো মন্দ সব দিকটা দেখানো। এখন…

প্রভু এবং দাস্ নৈতিকতা

প্রধান দার্শনিক সমস্যাগুলোর অন্যতম নৈতিকতা বিষয়ক সমস্যা। পুরানা জামানা থেকে শুরু করে হাল আমলের দার্শনিকরা কেউ এই আলোচনাকে এড়িয়ে যান নাই। নীতিবিদ্যার সনাতনী ধারা মূলত মানদণ্ড নির্ভর ভালো-মন্দের আলোচনা। সে ধারায় যতটা না অভিজ্ঞতা নির্ভর তারচেয়ে বেশি বৌদ্ধিক। এ অর্থে নীতিবিদ্যা শুধুমাত্র কোন একটি মানদণ্ড ধরে কী করা উচিত আর কী করা অনুচিত সেই পর্যালোচনা…

যাত্রী

অদ্ভুত নৈঃশব্দ্যের মাঝে শেষ গাড়িটা আসবে কখন তার প্রতীক্ষায়  রই। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কাঁটার বিছানায় ফুল ছড়িয়ে বিরানে পাড়ি দিই। মৃত্যু নিজের মাঝে স্থিতু হওয়া ব্যাখ্যার অব্যাখ্যাত বর্ণনার নাম বাবার হাত আল পথে হেঁটে সূর্য্যটা ছিনিয়ে আনার নাম… তারে জড়ানো শেষ বিকেলের কাক কৃষ্ণ পোশাকে মোড়ানো জরীর গা একটি বিস্ফোরণের অপেক্ষায় চোখ মেলে মৃত্যুর…

মুভি রিভিউ: কখনো আসেনি,কখনো আসে নাই

কোন এক দেবীর কথা ভাবুন, যাকে পার করতে হয় অভিজ্ঞতার দুঃসহ চক্র। বছরের নির্দিষ্ট সময়ে পাতাল থেকে দুনিয়ায় তার আবির্ভাব। তিনি যৌবনে উর্ত্তীণ হন। তারপর শস্য-শ্যামলা দুনিয়ার জন্য নিজেকে উৎসর্গিত করেন। এরপর তার পাতাল যাত্রা। আবার নতুন ঋতুতে তার আবির্ভাব। ভারতীয় মিথে আছে সময়ের চক্র। সেই চক্রে শুধু মানুষের পুনজন্ম ঘটে না ভাগ্যেরও বদল হয়।…

মধ্যাহ্নের উকিল মুন্সী

এক. উকিল মুন্সীর জম্ম নেত্রকোনার খালিয়াজুড়িতে। জীবনের শেষ চল্লিশ বছর কাটিয়েছেন মোহনগঞ্জ উপজেলার জৈনপুরে। ১৩৮৫ বাংলা সনের (১৯৭৮ ঈসায়ী) পৌষ মাসের দুই তারিখে তিনি মারা যান। বেতাই নদীর কূলে জৈনপুরের সেই বাড়ির উঠোনে তার কবর। হুমায়ুন আহমেদের জম্ম নানার বাড়ি মোহনগঞ্জ উপজেলা সদরে। উকিল মুন্সী যে বছর মারা যান সে বছর হুমায়ুনের বয়স ৩১। ১৯৯৪…