খোকা মৃত নয়

এই জামাটা খোকার ছিল ধরতে গেলে ঝরে পড়ে টুপটুপ রক্ত। বৃষ্টিকে আর ভালোবাসি না। শেষ রাতে তোমাদের শহরে বৃষ্টি হয় বাতাস বয় না বিজলী জ্বলে না তোমাদের জেনোরেটরে তেল ফুরিয়ে গেছে এসো শকুনের দল, হাড়ের সন্ধানে ঝাপিয়ে পড়ো! আমাদের গ্রামে বাতাসে লোবানের সুবাস আর বিজলীতে নেমে আসে আসমানী তারা। আমরা লোবান চাই না, চাই না…

সৌন্দর্য আমায় বিভ্রান্ত করেছে

ধুর!! কার মুখ দেখে বাসা থেকে বের হলাম।’ দ্বিতীয়বারের মতো বললেন সুমন ভাই। আমি সবুজে নীল জলের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম। কারো চেহারা মাথায় আসলো না। সুমন ভাইয়ের সাথে লঞ্চে পরিচয়। আমার মতো একই ভুল করেছেন। তবে তার আফসোসের সীমা নাই। নিজের দেশে কিনা ভুল করলেন। তার বাড়ি জাজিরা। আমার খুবটা আফসোস হচ্ছে না। তাড়াও…

হাইপোশিয়া সমাচার

কাউসার রুশো: সব ধর্মই নাকি মানবতার কথা বলে। কিন্তু যারা ধর্মকে পুজি করে ব্যবসা করে তারা সেটা সবসময়ই ভুলভাবে ব্যাখ্যা দিয়ে আসছে। সে মতে বলা হয়, যুগে যুগে ধর্মব্যবসায়ীরা মানুষের নানাবিধ ক্ষতি সাধন করে গেছে। এসব থেকে মানুষ শুধূ নিজের জীবন দিয়েই নিস্তার পায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিলো আরো অনেক গভীর এবং অনেক বেশি মর্মান্তিক। আলোর…

শততম পোষ্ট, ডয়েচে ভেলের মনোনয়ন ও দুর্বল হৃদয়ের ওয়াহিদ সুজন

হাঁটতে হাঁটতে এলাম চলে, এই ঘনবন/ হঠাৎ ভাবি একটু দাঁড়াই- কার দুনয়ন/ আমার দিকে তাকিয়ে আছে অশ্রুসজল/ দুগাল বেয়ে ঝরছে কি তার চোখের কাজল? (আল মাহমুদ/ বৃহদারণ্য) দুর্বল হৃদয় বলার পিছনে সুবিধা নেবার আকাঙ্খা ষোল আনাই বিদ্যমান। আপনি বলবেন, আহা! লোকটির হৃদয় দুর্বল। আপনার হৃদয় মমতায় আচ্ছন্ন হয়ে উঠবে। তবে সেটা কতটা পাওয়া যাবে বলা…

হিংস্র, অহিংস, সহিংস

এই শব্দগুলো এন্তার শুনে আসছি। আলাদা আলাদা মানে আছে-  আবার এরা একই ঝাড়ের বাঁশও বটে। হিংস্র শব্দটা ধরে এদিক ওদিক আসা যাওয়া। হিংস্র শব্দটা আপনার মনে কি ধরনের ভাব নিয়ে আসে? চোখ বুজে কল্পনা করার চেষ্টা করি। দেখছি একটা বাঘ শিকার ধরছে। এই কল্পনা আমাকে কিছুটা ধন্ধে ফেলে দেয়। শব্দটা নঞর্থক। যদি বাঘ শিকার না…

টুনুবিবি

এক.  টুনুবিবি। লোকে তাকে বিবি বলে ডাকে। তার হাত ভর্তি চুড়ি। হাত নড়লে টুনটুন শব্দ হয়। এ শব্দ তার বেশ ভালো লাগে। মনে হয় সে শব্দে বাতাসে ঢেউ খেলে, ঢেউয়ে নাচে চুল। বিবির কোমড় পর্যন্ত লম্বা চুল। হাছান আলী মেজাজ খোশ থাকলে গান ধরেন, খায়রুন লো তোর লম্বা মাথার কেশৃ। হাতে দুটো পান নিয়ে বিবি…