টুনুবিবি

এক.  টুনুবিবি। লোকে তাকে বিবি বলে ডাকে। তার হাত ভর্তি চুড়ি। হাত নড়লে টুনটুন শব্দ হয়। এ শব্দ তার বেশ ভালো লাগে। মনে হয় সে শব্দে বাতাসে ঢেউ খেলে, ঢেউয়ে নাচে চুল। বিবির কোমড় পর্যন্ত লম্বা চুল। হাছান আলী মেজাজ খোশ থাকলে গান ধরেন, খায়রুন লো তোর লম্বা মাথার কেশৃ। হাতে দুটো পান নিয়ে বিবি…

চিত্রায়ন হয় না এমন দশটি উপন্যাস

উপন্যাসকে চলচ্চিত্রে যথাযথ রূপায়িত করা কিনা, সেটা নিয়ে মেলা বাদ-বিবাদ আছে। এখানে যথাযথ শব্দটি চলচ্চিত্র উপন্যাসটি আবেদন ধরে রাখতে পারে কিনা সেই প্রশ্ন। একই সাথে উপন্যাসের আছে পাঠককে কল্পনা করতে দেয়ার কুহকী ক্ষমতা। ফলে পাঠক কোন উপন্যাস পড়ে যেভাবে কল্পনা করেন- তাকে সন্তুষ্ট করার বিষয়ও থাকে এতে। সম্প্রতি ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকা দশটি উপন্যাসের তালিকা ছাপিয়েছে।…

বইমেলা ২০১৩ এর বইপত্তর

একুশে বইমেলা ২০১৩ থেকে কিছু বইপত্তর সংগ্রহ করছি।  ব্লগের বন্ধুদের সাথে তালিকাটা শেয়ার করলাম। কবিতা ১. কোকিলের রাগত স্বর / অথির শেরপা / ফেব্রুয়ারি ২০১৩ /ঐতিহ্য /১২০ টাকা (মিঠুন রাকসামের উপহার) ২. অপ্রাপ্ত বয়স্কা/ রওশন আরা মুক্তা/ ফেব্রুয়ারি ২০১৩/ আদর্শ/ ১৫০ টাকা ৩. আমাকেও ক্রুশবিদ্ধ করো/ রোকসানা আফরীন/ ফেব্রুয়ারি ২০১৩/ শুদ্ধস্বর/ ১০৫ টাকা ৪. ফ্রেঞ্চখোঁপায়…

আল মাহমুদ কাব্য করেন, বুড়া হইয়েন না!

আল মাহমুদ কে? এইটা নিয়া নতুন করে কিছু বলা কাজের কথা না। আমার মতো অভাজন বললে হয়তো সেই কথাগুলো হবে ফাউল কিসিমের। তারপরও এমন হয় মাঝে মাঝে ফাউল কিসিমের কথা বলতেই ভালো লাগে। তাই ভাবলাম আল মাহমুদের কিছু গীত গাওয়া যাক। আল মাহমুদকে সাকুল্যে চারবার দেখছি। প্রথম দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন এক সাংস্কৃতিক উৎসবে। বুদ্ধিজীবি…

হরতালের দিনে বই মেলা

গাড়ীর হেলপার দশ টাকার ভাড়া পনের টাকা দাবি করলেন। কারণ হরতাল। যাত্রীর দাবি আগের ভাড়াই অনায্য, সেখানে বাড়তি কেন। তারপর বলে, যা। পাঁচ টাকা বেশি দিলাম খুশি তো। হেলপার খুশি হলো কিনা বুঝা গেল না। তবে সাবধান করে দেয় জানালার কাঁচ দুটো যাতে একসাথে খোলা না হয়। সিঙ্গেল কাঁচ ভাঙ্গলে গায়ে পড়তে পারে। ভালো কথা।…

পিপড়ে

পিপড়েদের হিংসে হয় আমার পিপড়ের দল ব্লাক বোর্ডে নামতা শেখায়। মানুষেরা চক বানায় চক ধ্বংস করে নামতা শিখে দুইকে চার, চারকে আট বানায়। পিপড়ের দল কি সুন্দর গ্রোত্রপতির পিছে একা একা ঘরে ফিরে তাদের কোন ভান নাই নামতা শিখতে হয় না গণতন্ত্র লাগে না, আধুনিকতা লাগে না। আনন্দ দেখ, ভিন পথে দেখা হলে দুটো পিপড়ে…