একশ কুড়িটি গাঁদা ফুল

নিরাভরণ রসুই ঘর থেকে কুড়িয়ে আনি একশ কুড়িটি গাঁদা ফুল। কার যে বউ- ফোলা ফোলা মুখ আদর করে কইতাম নতুন বউ আমারে বিয়ে কর নতুন বউ হাসত কিনা মনে নাই মনে পড়ে কাজল টানা দুটি চোখ মধ্যিখানে একটি গাঁদা ফুল। আতা গাছের উদর ফুঁড়ে ইশারায় মধ্যদুপুরে কাঁপে বড় আপার হলুদ ছায়া লোহা ছুইয়ে আম্মা তাড়িয়েছিলেন…

গাড়ীটি স্থির চেয়ে ছিলো আমার চোখে

গাড়ীটি স্থির চেয়ে ছিলো আমার চোখে রুমাল দিয়ে তার চোখ দুটি মুছে দিই রুমালে আকা ছিলো প্রজাপতির মুখ লাবণ্যহীন জোসনা-রোদের  সহবাসে কাকপোড়া নগরের অবোধ ইশারায় গাড়ীটি বেড়ে উঠে। Comments comments

সরাইলে

সরাইল নামটা কেমন না? একটা এ-কার লাগাইলে হয় সরাইলে। কি সরাইলে? সরাইলে আমার বন্ধুর বাড়ি। ট্রিপিক্যাল ভ্রমন বলতে যা বুঝায় তা নয়- সেই বন্ধুর বিয়েতে গেসিলাম কয়েকদিন আগে। সরাইল হলো ঢাকা-সিলেট রোডের মাঝামাঝি ব্রাহ্মবাড়িয়া জেলার একটা উপজেলা। যে বন্ধুর বিয়েতে গেসিলাম তার নাম নাজিম, বউ আদর করে ডাকে জিম। (গোপন কথা ফাঁস করে দিলাম।) তার…

নামের জপমালা

দুনিয়ার নানান কিসিমের মানুষ তারে নানান নামে ডাকে। মোক্ষ, মুক্তি, ফানা কতই না নাম। খুব সাধারণ অর্থে মুক্তি বলতে পারেন। কিন্তু মুক্তি শব্দটার দুনিয়াবী বৈশিষ্ট্যের কারণে পুরো বিষয়টা ধরা যায় না। বলা যেতে পারে, যে নামে বলি তার মঞ্জিলে যদি পৌছা যায়, সেটা হলো কথা।  কিন্তু সেই মঞ্জিলের রূপ কেমন? যা লাভ করা হয় নাই,…

‘ইনসেপশান’ – কানাগলিতে ঘুরপাক

আধুনিক দর্শন যার হাতে পয়দা হইছে বলা হয়, সেই দার্শনিক রেনে দেকার্টের ‘মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি’ প্রকাশ হইছিল ১৬৮৫ সনে। সে তুলনায় ইনসেপশান নামক মুভির  পয়দা এই তো সেদিন (২০১০ সন)। এই মুভির গল্পকার, চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালক ক্রিস্টোফার নোলান সেই ২০০১ সনে আশি পৃষ্টার গল্প নিয়া হাজির হন ওয়ার্নার ব্রাদার্সের দরোজায়। তখন সেটা ছিলো…

অচিন মানুষের স্মরণে

২০১১ সালের মার্চ মাসের কোন একদিন (বাংলায় ফাল্গুন মাস) হাজির হয়েছিলাম মিয়া রাজি সাহেবের দরগায়। তখন দরগা ঘিরে চলছিল মাসব্যাপী মেলা। মিয়া রাজি সাহেব রহস্যময় মানুষ। তিনি কে ছিলেন এটা কেউ জানে না। সম্প্রতি এ কে এম গিয়াস উদ্দিন মাহমুদের ‘নোয়াখালীর ওলি-দরবেশ’ নামে একটা বই কিনেছি। সেখানে অনেক ওলি দরবেশের কথা থাকলেও মিয়া রাজি সাহেবকে…