স্নায়বিক চাপ

এক. বরাবরের মতো সেই রাতেও রশিদ সাহেব একা একা রাতের খাবারটি সেরে নিচ্ছিলেন। কোন কারণ ছাড়াই সেদিন অফিস থেকে বাসার দিকে না গিয়ে উল্টো পথ ধরলেন। একজন যুক্তিবাদী মানুষ হিসেবে অকারণকে প্রশ্রয় দেয়া উচিত নয়। তারপরও তিনি অকারণকে মেনে নিলেন। মিনাক্ষী সিনেমার উল্টো দিকে যে রেস্টুরেন্টটি আছে- বে ভিউ রেস্টুরেন্ট, সেখানেই খাচ্ছিলেন। আলো-আধারী পরিবেশ।  খাবারের…

মান্দি আত্মার বিলাপ

মান্দিগ্রাম। যাকে আমরা গারো পল্লী বলি। শহুরে শিকারী মানুষদের ফসিল শিকারের উৎকৃষ্ট স্থান। নিজেদের অস্বাভাবিকত্ব আর বিকৃতির বাইরে যা আছে তাকে আমরা নানা নামে ডাকি। কেউ কেউ বলেন- মান্দিরা এই প্রগতির সংসারে অগতির মধ্যে আছেন (সুবিধা বঞ্চিত)। তারা যেন দূরে কোথাও ছিটকে পড়েছে- তাদেরকে মানুষ করা দরকার। জীবনের স্বাভাবিক সৌন্দর্য, প্রাকৃতিকতা ও বৈচিত্র্যকে সমচেতনার নামে…

চোখ

আর কিছুই নয় অধরা শব্দের বুনট মাত্র রাত্রিকে ঘুম পড়ায় গান শুনিয়ে দিবসে কথার ফুলঝুরিতে একাকার। ক্লান্তি চোখের সহোদরা- মধুর একাকীত্বে ভাই-বোন খেলছি এক্কা দোক্কা। Comments comments

তৃতীয় বিশ্বে কথাহীন এক ঘন্টা

চারদিকে কথা আর কথা। কেউ বলছে কেউ শুনছে;কেউ শুনছে কেউ বলছে।কেউ দলবল নিয়ে বলছে;কেউ দলবদল করে বলছে।এই বলাবলি আর শুনাশুনিতে কে কি বলছে তা স্পষ্ট নয়, তবুও আমরা বলে যাচ্ছি।আমাদের কাজ বলতে থাকা আর শুনতে থাকা।প্রতিদিন প্রতিক্ষণ এই করি,বিরক্ত হই আবার করি।এরমধ্যেই আমাদের বসবাস। কেউ তর্ক তুলতে পারেন এরমধ্যে শুদ্ধ কাজ কি? মশায়,শুদ্ধতার বাতিকগ্রস্থ হলে…

আমরা সবাই আবদুর রহমান

আবদুর রহমান নামটা শুনলে আপনি চমকে উঠতে পারেন। কিন্তু আপনি নিজেই তো আবদুর রহমান। সেই কথাটা আমরা শুনছি ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রেরর প্রধান নারী চরিত্র বান্টির মুখে। তার কথার মধ্যে ঠাট্টার  সুর ছিলো বেশ। কিন্তু মানুষে মানুষে সমচেতনা জোরদারে কথাটা নিশ্চয় জোশ। জ্বী হুজুর পরিচালনা করেছেন ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে বেশ কটি বিভাগে পুরষ্কার জেতা…

বস্তু ও ধারণার জগতের সম্পর্ক

একজন সত্যিকারের প্রশিক্ষণ প্রাপ্ত বিজ্ঞানী বিশ্বাস করে যেকোন কিছু হয় বস্তু অথবা শক্তি দ্বারা তৈরী। এটা ঠিক যে, বস্তু এবং শক্তি একই মুদ্রার দুই পিঠ মাত্র। তো, বস্তু আর শক্তির দুনিয়া যিনি দেখেন, সেই বিজ্ঞানী যখন প্লেটোর দর্শন পড়েন তার কাছে খুবই মজার ঠেকে।বিশেষ করে সক্রেটিসীয় ঐতিহ্যে ধরে প্লেটোর সংলাপ নির্ভর লেখা। প্লেটো নিজের তরফে…