শুঁটকি বৃত্তান্ত ও মন ভালো হওয়ার গল্প

শুঁটকি বানানোর প্রক্রিয়া আমার রপ্ত নাই। তবে শুঁটকি বানাতে দেখেছি। যেমন- রোদে শুকিয়ে কুচো চিংড়ি, পুঁটি বা মলার মাছের শুঁটকি। আবার লবণ, হলুদ ও সরিষার তেল মাখিয়ে ইলিশ মাছের শুঁটকি। ছোটবেলায় দইজ্যার কূলে দেখেছিলাম বিশাল বিশাল মাছের শুঁটকি। ওইগুলো কী মাছ ছিল জানা হয় নাই— কারণ যারা ওখানকার শ্রমিক ছিলেন তাদের ভয় পাইতাম, যেমন করে…

তবুও কেমন করে হিম হয়ে

আমরা নৈঃশব্দ্যের ফিকির করি না তবুও কেমন করে হিম হয়ে আমাদের কথাগুলো জমে থাকে গহীনে- কোথায় যাবো বলো সব পথ মাড়িয়ে আমরা পৌছে যাই সাদা বালির দেশে। Comments comments

চৈত্র সংক্রান্তিতে দাঁড়িয়ে

সময়ের ধারণা বাংলা বছরের হিসাব চলে সূর্যের সাথে সাথে। আবার নানা কারণে আমবস্যা-পূর্ণিমা কেন্দ্রিক চাদেঁর হিসেবও গুরুত্বপূর্ণ। তবে বাংলা সন মূলত সৌরবছর। এতে বাইনারিভাবে দেখার বিষয়টি অগ্রাহ্য করা হয়। এখানে সময়ের শেষ বা শুরু বলে কিছু নেই। বারো মাসের বছরের শেষ মাস চৈত্রে’ও বছরের ‘শেষ’ হয় না। চৈত্রে ‘সংক্রান্তি’ হয় আগামী বছরের সাথে। এ হলো…

পাইয়ের লগে এক নৌকায়

লাইফ অব পাই তেমন একটা চলচ্চিত্র যেটা দেখতে থাকি আর ভালো লাগে। কিন্তু শেষে কেন জানি মনে হয় ভালো লাগে নাই। ভালো লাগে নাই এটা কোন বাইনারি মিনিং না। এই যেমন ধরেন একা একা রাস্তা ধরে হাঁটতেছেন। একটু উদাস উদাস। ভালো লাগে আবার লাগে না। ফুল দেখলেন— ধরলেন, পাতা দেখলেন— ধরলেন, শিশু দেখলেন— আদর করলেন…

নোয়া: ইচ্ছার স্বাধীনতা নাকি স্বেচ্ছাচার?

ড্যারেন অ্যারোনোফস্কি পরিচালিত ও রাসেল ক্রো অভিনীত ‘নোয়া’ এ বছরের আলোচিত মুভিগুলোর একটি। মূলত নবী নূহ (আ.)-এর কাহিনী নিয়ে নির্মিত হওয়ায় প্রথম থেকেই এ মুভি আগ্রহ জাগিয়ে তোলে। মুসলিম প্রধান বেশ কটি দেশে নিষিদ্ধও হয়েছে। কিন্তু মুক্তির পর দর্শক পছন্দের দিক থেকে পিছিয়ে থাকে। সেটা নির্মাণের প্রসঙ্গ, এখানকার আলোচনা তা নয়। সম্প্রতি মুভিখান দেখা হলো।…

ওহে সোমেশ্বরী

এক. একটি মানুষ সুদূর বেশ যেমন নক্ষত্র তবুও আমরা কী এক পাষাণ বেঁধে নদীটির ঢেউ গুনি। আমরা যখন নীল জলের খোঁজে নদীর কাছে দাঁড়াই, হতাশা আর বিরক্তি জেগে ওঠে। জলে আকাশের ছায়া আমাদের হয়তো খানিক আপ্লুত, খানিক বিহ্বল করত। এখন কিনা সে ‘খানিক’ বিষয়টা মহীরুহ হয়ে কাছাকাছি কোথাও শেকড় বসায়। এভাবে না পাওয়াগুলো ভাবনার চেয়েও…