অনতিদূরে কেউ
কার কথা বলছি এ মধ্যরাতে কাছে না এলে ভাবা হয় না এলেই শুধু তার অনুমান হয়। অনতিদূরে কেউ নদী হয়ে বসে থাকে, বয়ে চলে অপর হয়ে কথার মাঝে তার অধিক দুরত্ব আমার কোথায় আছে বলো। Comments comments
কার কথা বলছি এ মধ্যরাতে কাছে না এলে ভাবা হয় না এলেই শুধু তার অনুমান হয়। অনতিদূরে কেউ নদী হয়ে বসে থাকে, বয়ে চলে অপর হয়ে কথার মাঝে তার অধিক দুরত্ব আমার কোথায় আছে বলো। Comments comments
স্কুল বললে একটা স্বপ্ন স্বপ্ন ভাব ফুটে উঠে। ইনফ্যাক্ট আমাদের স্কুলের নামটাও তেমন। সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়। সাদা শার্ট, নীল প্যান্ট, নীল হকি সু। এল আকৃতির সাদা হাফ বিল্ডিং, মাঠের বাইরে ঢেউ খেলানো ওয়াল। মাঝে লোহার একটা গেইট। ফুলের বাগান। অবশ্যই সে শ্রী এখন নাই। অনেক আগেই বদলে গেছে। আমরা যখন প্রাইমারিতে পড়ি। এখানে আমি…
মাহফুজা ও আতা গাছে তোতা পাখি গাজীপুরের কালিগঞ্জের নাম শুনতেই মাহফুজার কথা মনে উঠল। ৭ বছর হল তারে দেখি না। ফোনেও কথা হয় নাই— বছর ৫। গতবছর একবার ফোন করছিলাম— ওর মা ধরে বলল, মাহফুজা এ নাম্বার ইউজ করে না। কারণ বন্ধুদের উপর তার প্রবল অভিমান। বিষয়টা আমি অরূপকে জানাই। কারণ, আমি কখনো মাহফুজার ভাল…
আলেকজান্দ্রো গনজালেস ইনারিতুর দুটা সিনেমা দেখেছিলাম আগে। ‘আমোরেস পেরোস’ ও ‘বাবেল’— সিনেমা দুটা আমার ভালো লাগে নাই, এগুলো বিখ্যাত ‘ডেথ’ ট্রিলজির অংশ। মৃত্যুকে এখানে যেভাবে হাজির করা হয়েছে। তা আমাকে স্বস্তি দেয় নাই। মনে হয়ছে জীবনে মৃত্যুর অর্থপূর্ণতাকে হাজির করতে পারার ব্যর্থতা ঘটছে। এতদিন পর ‘বার্ডম্যান অর (দ্য আনএক্সেপ্টেড ভার্চু অব ইগনোরেন্স)’-এ মুগ্ধ হইয়া ভাবতেছিলাম…
মার্ভেল কমিকস যে পিপিলীকার উপ্রে দখল নিয়া রাখছে— আগে জানতাম না। ‘অ্যান্ট ম্যান’ সিনেমাখান দেইখা পরিষ্কার হইল। এটা শরীরি দখলমাত্র– মন মগজের লেশ নাই। এ কথার কারণ আছে। দিন কয়েক আগে একজন জানাইলেন মানুষ মানে হইল ‘হইার মধ্যে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি’ আছে। সে মোতাবেক পিপিলীকা জীববৃত্তিসম্পন্ন, তার বুদ্ধিবৃত্তি নাই, অথবা থাকলেও সমীহ করার স্থরে না…
‘খুশির ঈদ’ বলতে কী বুঝব? আমি যখন ধর্মবেত্তা নই, তখন ঈদ নিয়ে কী লিখব। শুধু ধর্মীয়-সাংস্কৃতিক শরিকানার কারণে এ নিয়ে বলার যোগ্যতা রাখি কি? বলতে পারি কি? যেহেতু দাবিটা লিভিং ট্রাডিশনের মধ্যে, তাই কিছু তো বলা যায়। আমরা যখন এমন প্রশ্ন দিয়ে আলাপ শুরু করি— তখন প্রথম কাজ হল প্রশ্নের উৎপত্তি শনাক্তকরণ। বা কোথায় দাঁড়িয়ে…