শতবর্ষে ক্যামু

ইতালিয়ান লেখিকা এলবা আমইয়া একদা নিজের আত্মজীবনীতে ক্যামু সম্পর্কে বলেন, তিনি তার প্রজন্মে নৈতিক বিবেক ছিলেন। ১৯১৩ সালের ৭ নভেম্বর আলবেয়ার ক্যামু জন্মেছিলেন আলজেরিয়ায়। সে মোতাবেক ২০১৩ সালে তার একশতম জন্মদিনকে নানাভাবে উদযাপন করছে বোদ্ধা ও ভক্তরা। এই উপলক্ষ্যে বিখ্যাত প্রকাশন সংস্থা পেঙ্গুইন নতুন প্রচ্ছদ ও ভূমিকাসহ তার বইগুলো নতুন করে ছেপেছে। এখনই আপনি একটি…

হাশর-কেয়ামতের পালা: দুনিয়াবি সম্পর্কে আখিরাতকে জীবন্ত করার জিহাদ

গ্রামের দুই কুকুর শহরে বেড়াতে গেছে। শহুরে ভাই বেরাদরের সাথে খানা-পিনা, ঘুরা-ফিরাতে বেশ মজা পাইছে। এক হপ্তা পর গ্রামে ফেরার সময় শহুরে ভাইদের কাছে তারা একখান কৌতুহল প্রকাশ করল। গ্রামের কুকুর’রা লেজ নাড়ায় ডানে-বামে আর শহুরে কুকুর লেজ নাড়ায় ওপর-নিচে। তাহলে এর কাহিনীখানা কি? শহুরে কুকুর বলে, শহরে মানুষ বেশি। জায়গা কম। ডানে-বামে লেজ নাড়লে,…

চাঁদের আলো ভালো লাগে না

এক. ‘সে রূপ দেখবি যদি নিরবধি সরল হয়ে থাক, আয় না চলে ঘোমটা ফেলে নয়ন ভরে দেখ’। লালনের এই গানখানা শুনতে শুনতে চাঁদের আলোয় বাড়ি ফিরছিলাম। এক অর্থে আমরা কোথাও যাই নাই। গেলে তো সেখানটাই চাঁদ থাকত না। কি থাকত? কোথাও যাই নাই বলতে আমরা আর চাঁদ কখনো আড়াল হই নাই বলছি। যেন চাঁদের বাড়ির…

চলে গেলে কি হয়!

বাংলা চলচ্চিত্রের অগ্রজ অভিনেতা আনোয়ার হোসেন অতিসম্প্রতি পরলোক গমন করেছেন। তাকে বলা হয় মুকুটহীন নবাব। এটা বোধকরি আমাদের সবার জানা আছে। তাসত্ত্বেও, আমরা এই সময়ের দর্শকেরা তার সম্পর্কে খুব একটা ধারণা রাখি না বা তার শেষদিকের ছবিগুলো আমাদের বড় ধারণা দেয় না। এটা হতে পারে এই ইন্ড্রাস্টিতে অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ট্রাজেডি অথবা আপন খামখেয়ালী।…

চেন্নাই এক্সপ্রেস: বাণিজ্য বিস্তারে হৃদয়ের ভাষা

চেন্নাই এক্সপ্রেস- এটি একটি আন্তঃরাজ্য ট্রেন। যাত্রার শুরু থেকে শেষে বদলে যায় ভাষা ও সংস্কৃতি। ভাব কি বদলে যায়! এই ট্রেনে করে যাচ্ছেন চেন্নাই এক্সপ্রেস মুভির হিরো শাহরুখ খান আর হিরোইন দীপিকা পাড়ুকোন। শাহরুখ হিন্দীবাসী, তামিল বুঝেন না আর দীপিকা তামিল-হিন্দী দুই ভাষায় বলতে পারেন। তাদের সাথে আছে চার ডাকাত। এরা আবার হিন্দী বুঝে না।…

এক টুকরো রোদের গল্প

আমি বরাবরই ভীতু প্রকৃতির মানুষ। যাদের অন্তরে মায়া দয়া নাই তাদের কেউ কেউ এটাকে হীনমন্যতা বলে। আবার খেয়াল করেছি কিছু লোক এমন নিরবতা ও ভীতিকে খুব পছন্দ করে। শুধুমাত্র এরমধ্যেই তারা নিজেদের প্রকাশ করতে পারে। নচেৎ এরা খুবই দুর্বলগোছের মানুষ। এরাও আমাকে পছন্দ করে। যেমন লোকে চেয়ার টেবিল এমনকি মাঝে মাঝে নিজের হাতের সাথে পায়ের…