অসুখের দিন
পর্ব শুরুর আগে আর সব গল্পের মতো নিজের গল্পটাও দ্বিধা সমেতই বলতে এলাম। মাঝে মাঝে হতাশ হয়ে ভাবি, আমি ও আমার চারপাশ দ্বিধার জাল থেকে কেন মুক্তি পায় না। যেন এক আবশ্যিক আবহ। এমনও মনে হয়, প্রতিটি মানুষ কোনো না কোনো বৃত্তে আবদ্ধ, একই অলি-গলিতে নিত্য যাতায়াত, কখনো কখনো পুনরাবৃত্তির ফাঁকে নতুন কিছু চোখে পড়ে।…






