ওহে সোমেশ্বরী

এক. একটি মানুষ সুদূর বেশ যেমন নক্ষত্র তবুও আমরা কী এক পাষাণ বেঁধে নদীটির ঢেউ গুনি। আমরা যখন নীল জলের খোঁজে নদীর কাছে দাঁড়াই, হতাশা আর বিরক্তি জেগে ওঠে। জলে আকাশের ছায়া আমাদের হয়তো খানিক আপ্লুত, খানিক বিহ্বল করত। এখন কিনা সে ‘খানিক’ বিষয়টা মহীরুহ হয়ে কাছাকাছি কোথাও শেকড় বসায়। এভাবে না পাওয়াগুলো ভাবনার চেয়েও…

জানালা লাগিয়ে গণতন্ত্র রক্ষা

অফিসে আসা-যাওয়ায় তিনটে বাস পাল্টাতে হয়। হালের ট্রেন্ড হলো বাসের জানালা লাগিয়ে বসা। কাঁচ একটুখানি ফাঁক করে বসার জো নাই, চারদিক থেকে রব উঠবে— দেশের কি অবস্থা জানেন না, জানালা লাগান। সে দিন এক ছেলে বারবার জানালা খোলায় বাস থেকে নামিয়ে দেওয়া হলো। অবশ্য চেহারায় গরীবী হালতের কারণে এটা সহজেই সম্ভব হলো। হয়ত! ওইদিন জানালা…

আমার মনের বাড়ি আমার না

এক. জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবারে আমাদের অফিসে কোয়ান্টাম মেথডকৃত ধ্যানের ৩০ মিনিটের একটা সেশন হলো। প্রথমদিকে একটা বিষয় ছিল চোখ বন্ধ করে নাক দিয়ে জোরে শ্বাস নেওয়া, মুখ দিয়ে ছাড়া। শরীর থেকে দুষিত কিছু বের করে দেওয়ার একটা ব্যাপার আরকি! প্রথম ধাপেই আমি ফেল্টুস। জোরে শ্বাস নেওয়া ও ফেলাকে খুবই ব্যক্তিগত জিনিস মনে হইতেছিল। আরও…

চিক চিক করে বালি

জানালা দিয়ে তাকিয়ে দেখি সূর্য অনেকটা উপরে উঠে গেছে। শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম বুঝি! যতদূর চোখ যায় কাদার মাঠ। প্রথম কিরণে চিকচিক করছে। কোথাও অনেকটা খালের মতো। অনুমান করলাম নাফ নদীর সঙ্গে এর যোগ আছে। জোয়ারে নিশ্চয় পানি আসে। আইল বাঁধা অনেক ক্ষেতে লবণের হালকা স্তর। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে অদ্ভুত জায়গায় পৌঁছলাম।…

চলো বন্ধু ঘুরে আসি

এক. আমাদের এলাকায় শীত মওসুম এলেই নানান ধরনের ব্যানার চোখে পড়ত। ‘চলো বন্ধু ঘুরে আসি’, ‌‘চলো না ঘুরে আসি অজানাতে’ বা ‘আনন্দ ভ্রমণ’ বা সাগরের জল বা পাহাড়ের সৌন্দর্য নিয়ে কিছু লেখা থাকত। তার নিচে স্থানের নাম। বেশির ভাগ ক্ষেত্রে কক্সবাজার বা রাঙামাটি, কখনো বা মুহুরী প্রজেক্ট। শুনতাম এসব পিকনিকে রান্নার কাজ করতেন এলাকার ধোপা।…

পাহাড়ে শেষ বিকেল

এক. আমাদের স্কুলের নাম সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়। সীতাকুণ্ডের হাফিজ জুট মিলসে অবস্থিত। এসএসসি-তে আমরা ১৭ জন ছেলেমেয়ে। তার মধ্যে ১২ জন ছেলে। স্কুলের শেষবেলা ঘনিয়ে আসলে এ কটা ছেলে-মেয়ের মধ্যে অদ্ভুত এক সম্পর্ক তৈরি হয়। আমাদের মধ্যে নানান ধরনের রেষারেষি ছিল। বেশির ভাগ অহেতুক। তবুও এগুলোই ছিল আমাদের জীবনের সৌন্দর্য। শেষবেলায় এসে নানা উপলক্ষ্যে…