চাঁদের আলো ভালো লাগে না

এক. ‘সে রূপ দেখবি যদি নিরবধি সরল হয়ে থাক, আয় না চলে ঘোমটা ফেলে নয়ন ভরে দেখ’। লালনের এই গানখানা শুনতে শুনতে চাঁদের আলোয় বাড়ি ফিরছিলাম। এক অর্থে আমরা কোথাও যাই নাই। গেলে তো সেখানটাই চাঁদ থাকত না। কি থাকত? কোথাও যাই নাই বলতে আমরা আর চাঁদ কখনো আড়াল হই নাই বলছি। যেন চাঁদের বাড়ির…

কাছে বলেই দূরে আছি

এই জগতে আসলে নিজের কিছু কি আছে বা থাকে, নাকি নিজ বা আমি- কিছু একটা ধরে নিয়ে অলীক আসা যাওয়া। বাস্তবিক আছে কিনা তর্ক সাপেক্ষ, তবে ধারণা আকারে তো কিছু একটা লালন করি। কি সেই? তারে নিয়ে ঘুরি ফিরি, তাকে নিয়ে খাই দাই, বাচি মরি। শুধু তারে বুঝি না। হয়ত তার কাছে বলেই দূরে আছি।…

শরিয়তপুরে দেখার কিছু নাই

আগে বলেছিলাম, বন্ধুরা আশ্বস্ত করেছে শরিয়তপুরে দেখার মতো কিছু নাই। তারা তো কাজ-কর্মের পর আড্ডা দিয়েই বেড়ায়, কোন কিছুর দেখার ধার ধারে না জানি। ব্যাপারটা হলো তারা আসলে অন্য অনেক কিছুর চেয়ে সম্পর্ক মেইনটেইনে ব্যস্ত। ঘোরাঘুরি মানে হোন্ডা নিয়ে শহরের এমাথা ওমাথা। এই অঞ্চলের একটা বৈশিষ্ট্য হলো মোটামুটি সব তরুণের হোন্ডা আছে। সেটা এখন বাংলাদেশের…

সৌন্দর্য আমায় বিভ্রান্ত করেছে

ধুর!! কার মুখ দেখে বাসা থেকে বের হলাম।’ দ্বিতীয়বারের মতো বললেন সুমন ভাই। আমি সবুজে নীল জলের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম। কারো চেহারা মাথায় আসলো না। সুমন ভাইয়ের সাথে লঞ্চে পরিচয়। আমার মতো একই ভুল করেছেন। তবে তার আফসোসের সীমা নাই। নিজের দেশে কিনা ভুল করলেন। তার বাড়ি জাজিরা। আমার খুবটা আফসোস হচ্ছে না। তাড়াও…

বইমেলা ২০১৩ এর বইপত্তর

একুশে বইমেলা ২০১৩ থেকে কিছু বইপত্তর সংগ্রহ করছি।  ব্লগের বন্ধুদের সাথে তালিকাটা শেয়ার করলাম। কবিতা ১. কোকিলের রাগত স্বর / অথির শেরপা / ফেব্রুয়ারি ২০১৩ /ঐতিহ্য /১২০ টাকা (মিঠুন রাকসামের উপহার) ২. অপ্রাপ্ত বয়স্কা/ রওশন আরা মুক্তা/ ফেব্রুয়ারি ২০১৩/ আদর্শ/ ১৫০ টাকা ৩. আমাকেও ক্রুশবিদ্ধ করো/ রোকসানা আফরীন/ ফেব্রুয়ারি ২০১৩/ শুদ্ধস্বর/ ১০৫ টাকা ৪. ফ্রেঞ্চখোঁপায়…

আল মাহমুদ কাব্য করেন, বুড়া হইয়েন না!

আল মাহমুদ কে? এইটা নিয়া নতুন করে কিছু বলা কাজের কথা না। আমার মতো অভাজন বললে হয়তো সেই কথাগুলো হবে ফাউল কিসিমের। তারপরও এমন হয় মাঝে মাঝে ফাউল কিসিমের কথা বলতেই ভালো লাগে। তাই ভাবলাম আল মাহমুদের কিছু গীত গাওয়া যাক। আল মাহমুদকে সাকুল্যে চারবার দেখছি। প্রথম দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন এক সাংস্কৃতিক উৎসবে। বুদ্ধিজীবি…