অভিযাত্রায় অবতার

কাহিনীকার, চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালক জেমস ক্যামেরুনের অ্যাভাটার মুভিটি ২০০৯ সালে মুক্তি পায় । মুভিটি দর্শক ও বোদ্ধা উভয়ের কাছ থেকে দারুন সাড়া পেয়েছে। এর সাফল্য তার পরিচালিত ১২ বছর আগের মুভি ‘টাইটানিক’কেও ছাড়িয়ে গেছে। যা ছিলো পশ্চিমা বিনোদন বাণিজ্যে সর্বোচ্চ আয়। ক্যামেরুনের বেশিরভাগ মুভি কল্পবিজ্ঞান ঘরনার। তার কল্পবিজ্ঞান কাহিনীতে মানবজাতির ভবিষ্যতে প্রতি পদেপদে কি…

মৎস্য পুরাণ

এক. আমার জন্ম নদীতে। একদিন চোখ খুলে দেখি, নদীর জলে আমি ভেসে আছি। সাঁতরে তীরে উঠে গেলাম। আমার মৎস্য ভাই বোনেরা অবাক হয়ে তাকিয়ে রইল। এছাড়া মৎস্যজীবন শুরুর কোনো স্মৃতি অটুট রইল না। আমি যখন নদীর তীর ধরে হাঁটি আমার ভাই-বোনেরা নদীর জলে জেগে ওঠে। আমি নদীতে ঝাঁপ দিই। তাদের সাথে সাঁতার কাটি, খেলা করি।…

চট্টগ্রামে বারো ঘন্টা

অনেকদিন পর কাছাকাছি সময়ে দুইবার চট্টগ্রাম গেলাম। সর্বশেষ গত তিন জানুয়ারী। উপলক্ষ্য নাটকের দল অনাদিকল্পের নতুন নাটক সক্রেটিসের শেষ দিনগুলোর প্রথম প্রদর্শনী দেখা। চট্টগ্রামের ‘ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক’ এর এক যুগ ফুর্তি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাটকটির প্রদর্শনী হলো। কমলাপুর ইস্টিশনে পৌছলাম রাত দশটায়। আরজু ভাই মোবাইলে টিকিট কেটে দিয়ে বললেন, ট্রেন ছাড়ার…

জোছনা আমার বোন

এক. আমাদের জন্ম আষাঢ়ী পূর্ণীমায়। আমার মা স্বপ্নে দেখলেন, তিনি ঘরের দাওয়ায় বসে আছেন। তার এক কোলে সূর্য আর অন্য কোল খালি। পূর্ণ চাঁদ ঝুলে আছে ঠিক তার মাথার ওপর। মা বললেন, বাছা তুইও আমার কোলে আয়। আকাশের চাঁদ আকাশে আর রইল না। সাথে সাথে নেমে এলো তার কোলে। এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন আমার দাদীমা।…

অন্বেষণঃ চিন্তন পর্ব

চিন্তা সম্পর্কে সহজ যে ধারনা আকাঁ যায়, চিন্তার রুপ হলো নৈর্ব্যক্তিক। এই ভাবনার ধরন অনেকটা অতীন্দ্রিয় বিশ্বাসের মতো। জাগতিক জীবনের প্রত্যাহিকতা কোন না কোন ঘটনায় মূর্ত হয়ে উঠে। তার বর্ণনা কিছু না কিছু প্রত্যয়ের মিলামিশা। আর বিদ্যমান পরিস্থিতি হলো এদের পারস্পরিক সম্পর্কের বিচার। যা একাধারে দ্বান্দ্বিক আবার নির্ভরশীলতারও বটে। এখানে সাধারন কোন নিয়মের আওতায় সমরূপতা বা…

কারাবন্দীর চিঠি

সংগ্রাম করার যথেষ্ট শক্তি আমার রয়েছে (আমের মেকউল। ইসরাইলের জেলে দন্ডপ্রাপ্ত ফিলিস্তিনি রাজনৈতিক বন্দী এবং সিভিল সোসাইটির নেতা। তাকে ২০১০ সালের মে মাসের ছয় তারিখে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ১২ দিনে তাকে তার পরিবার বা আইনজীবি কারো সাথে দেখার করার অনুমতি দেয়া হয় নাই। তার বিরুদ্ধে বিদেশীদের  হয়ে [বিশেষ করে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ] দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির…