সংগীত অথবা অকূল সমুদ্দুরে অবগাহন

আমরা যখন কোনকিছু বলি-অর্থবোধকই বলি। যাতে অপরকে নিজের ভাব বুঝাতে পারি। শুধু তাই নয়, নিজের ভেতর সে অর্থের প্রতি এক ধরণের তাড়না থাকে। অর্থ মূলতঃ নির্দেশনামূলক। এই নির্দেশনা কোন ঘটনাকারে উপস্থিত হয়, যা একাধারে বস্তুকেন্দ্রিক আবার অনুভূতির সাথেও জড়িত। যখন আপনি কিছু বললেন, তা ধ্বনি আকারে অপরের কানে পৌঁছায়। তা বিশিষ্ট দ্যোতনা তৈরী করে। যেমন-…

শহর আলীর অন্যজীবন

০১. সুর তোলা খিলখিল তরঙ্গ শহর আলীর চারপাশের বাতাস কাপিয়ে দেয়। কেপে ওঠে লাইটপোস্টের ধোঁয়া উঠা বিবর্ণ আলো-আঁধারি। শহর আলীও কেপে ওঠে। আলো-আঁধারিতে সে কাউকে দেখতে পায় না।   অজানা কোন এক রহস্য ঘাপটি মেরে এগিয়ে আসে। রহস্যের ভেতর হজম হয়ে যায় শহর আলীর বোধ-বুদ্ধি। আবারও সেই হাসি। এবার পাপড়ি মেলে ফুটতে শুরু করেছে। কি যেন…

যমজ পৃথিবীর সবকিছু কি পৃথিবীর মতো হুবহু একই!

সর্বশেষ পড়া উপন্যাসটি ছিলো ইয়েন্তন গার্ডার’র (Jostein Gaarder) ‘শুনছ, কোথাও আছো কি কেউ?’ (Hello! Is Anybody There?, বাংলা তর্জমা: দ্বিজেন্দ্রনাথ বর্মন, সন্দেশ, ঢাকা)। কাকতালীয়ভাবে এই সময় মাথার মধ্যে ঘুরছিল যমজ পৃথিবীর ধারণা। এই উপন্যাস ইয়েন্তন গার্ডারের অন্যান্য উপন্যাসের মতোই উত্তম পুরুষে লেখা। উপন্যাসের মূল চরিত্র জো, ছোট্ট ভাইয়ের জম্মের দিন মিকা নামক ভিনগ্রহবাসীর মুখোমুখি হয়।…

কুষ্টিয়া-ঝিনাইদহ ভ্রমনের খুচরো আলাপ

সেপ্টেম্বরে লালন সাইজী’র তিরোধান দিবসে কুষ্টিয়া গিয়া ছিলাম। সাথে ছিলেন দাউদুল ইসলাম। তিনিই রাহবার। গড়াই নদীর তীরে বেশ ভালোই জমিয়াছিল। গিয়াছিলাম রবিবাবুর কুঠি বাড়ি। এরপর পদ্মা পার হয়ে পাবনা। কুষ্টিয়া দিন তিনেক থাকার পর গেলাম ঝিনাইদহ।সেখানে ছিলাম আরো তিন দিন। নবগঙ্গা নদীর পাড়ে ঝিনাইদহ শহরটা বেশ সুন্দর। ছিম-ছাম, চুপ-চাপ। এই শহরের আশেপাশে যেখানে ঘুরেছি- মিয়ার…

সিনেমা প্যালেসে পরাবাস্তব মুভি

সিনেমা প্যারাডেসো’(Giuseppe Tornatore, ১৯৮৮) নামের ইতালিয়ান একখান মুভি আছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালিয়ান দ্বীপ সিসিলির বাগেরিয়ার কাহিনী। এই সিনেমায় আছে ‘সিনেমা প্যারাডেসো’ নামক সিনেমা হল, প্রজেকটর চালানেওয়ালা আর সিনেমা পাগল এক বালকের গল্প। যে বালক পরবর্তিতে নামজাদা চিত্রনির্মাতা হয়ে উঠে। মুভি দর্শক আর বোদ্ধাদের যথেষ্ট আদর পেয়েছে এই মুভি। হঠাৎ একদিন রিকশায় থাকা অবস্থায়…

মানসিক অবস্থা কি করে বাইরের দুনিয়াকে উপস্থাপন করে?

‘আমরা যে ভাব-ভাষা আর অভিজ্ঞতার জগতে বাস করি সেটা কি আসলেই আছে? নাকি এটি নির্মিত, আমাদের অজ্ঞাতাসারে কেউ কল-কাঠি নাড়াচ্ছে। আমরা যেভাবে চিন্তা করি, সেই চিন্তার কি কোন স্বাধীন অস্তিত্ব আছে? নাকি আমরা কৃত্রিম কোন অভিজ্ঞতার শিকার হই? যেখানে আমরা নিছক খেলার পুতুল বা পরীক্ষাগারে পরীক্ষণযোগ্য বস্তু মাত্র, কৃত্রিম পরিবেশে কিছু শর্তের মাঝে জীবন-যাপন করতে…