সেলিব্রেশন অব লাইফ- দুই

এক. হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তাকে নিয়ে বাংলা সাহিত্যের লিভিং লিজেন্ড’সহ খ্যাত-অখ্যাত নানান জনের লেখালেখি আমরা পড়েছি বা পড়ছি। এরা সবাই হুমায়ুনের সাহিত্যে প্রীত বোধ করেছেন এমন নয়। তবে লক্ষ্যনীয় হলো, লেখালেখির এই মচ্ছবের মধ্যে সুনাম বদনামের সুর একই জায়গা আটকা। যেমন- তিনি জনপ্রিয় বলে সস্তা আবার জনপ্রিয় বলেই কালজয়ী। এক যাত্রায় এমন দুই ফল…

সেলিব্রেশন অব লাইফ

‘মরবার পর কী হয়?’ এটি হুমায়ুনের অচিনপুর উপন্যাসের প্রথম লাইন। আমি হুমায়ুন প্রায় সবগুলোই বই-ই পড়েছি। নানা বইয়ে মৃত্যু  উঠে এসেছে নানাভাবে। সাক্ষাৎকারেও তিনি নানান কথা বলেছেন। মৃত্যু কি? মৃত্যু জীবনচক্রকে পূর্ণতা দান করে। জীবনের শুরু যেখানটায় সেখানে ফিরে যাওয়া। এর মধ্যখানের মর্ম ও মজেজা বিস্তর। মৃত্যুর মর্মও বিস্তর। মৃত্যু কার কাছে নিয়ে যায়, কেন…

‘ইনসেপশান’ – কানাগলিতে ঘুরপাক

আধুনিক দর্শন যার হাতে পয়দা হইছে বলা হয়, সেই দার্শনিক রেনে দেকার্টের ‘মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি’ প্রকাশ হইছিল ১৬৮৫ সনে। সে তুলনায় ইনসেপশান নামক মুভির  পয়দা এই তো সেদিন (২০১০ সন)। এই মুভির গল্পকার, চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালক ক্রিস্টোফার নোলান সেই ২০০১ সনে আশি পৃষ্টার গল্প নিয়া হাজির হন ওয়ার্নার ব্রাদার্সের দরোজায়। তখন সেটা ছিলো…

সংগীত অথবা অকূল সমুদ্দুরে অবগাহন

আমরা যখন কোনকিছু বলি-অর্থবোধকই বলি। যাতে অপরকে নিজের ভাব বুঝাতে পারি। শুধু তাই নয়, নিজের ভেতর সে অর্থের প্রতি এক ধরণের তাড়না থাকে। অর্থ মূলতঃ নির্দেশনামূলক। এই নির্দেশনা কোন ঘটনাকারে উপস্থিত হয়, যা একাধারে বস্তুকেন্দ্রিক আবার অনুভূতির সাথেও জড়িত। যখন আপনি কিছু বললেন, তা ধ্বনি আকারে অপরের কানে পৌঁছায়। তা বিশিষ্ট দ্যোতনা তৈরী করে। যেমন-…

ভয়ের মূর্তির সামনে নতজানু কান্ডারী

বিদ্যমান অবস্থার মধ্যে টিকে থাকা এবং তাকে টিকিয়ে রাখার প্রবণতা মাঝে মাঝে সমর্থক হয়ে দাড়ায়। সবসময় তো না। কিন্তু একটার মধ্যে আরেকটা লুকিয়ে থাকে। যারা এখন ভয়ের মধ্যে এই দুনিয়াদারি টিকিয়ে রেখেছেন, তারা যদি ভবিষ্যতেও একই হালে থাকতে চান, তো ভয়ের চর্চায় তাদের মাল সামান। তাই দরকার বিদ্যমান ভয়ের মধ্যে থাকা আর টিকিয়ে রাখার ভারসাম্য…

অস্তিত্ব এবঙ পরম-সত্ত্বা, ঈশ্বর, জ্ঞান ও বিশ্বাস নিয়ে মন্তব্য

এই ভূ¬জগতে অস্তিত্ত্ব নিজেই নিজেরে জানান দেয়। এটাই অস্তিত্ত্বের মর্ম। এটা তার গুণ নয়। কিন্তু গোলমেলে বিষয় হলো, অস্তিত্ত্ব সবসময় কোন কিছুর সাপেক্ষে হয়। নানা কিছুর উপর ভর দিয়ে থাকে। আবার অনেক কিছু তার উপর ভর দিয়ে থাকে। সেটা সময়ের ধারণার মধ্যেই এবঙ পুরো বিষয়টার একটা নৈব্যক্তিক চলন আছে। এর ফলে কখনো কখনো অস্তিত্বের নিজের…