ভিক্টর কসাকভস্কির ক্লাসে

ভিক্টর কসাকভস্কিকে ধরা হয় দুনিয়ার প্রথম সারির ডকুমেন্টারি নির্মাতাদের একজন। সমপ্রতি বাংলাদেশে এসেছিলেন ফিল্মি বাহাস গ্রুপের আমন্ত্রণে। এটা ছিল তারেক মাসুদ মাস্টারস ক্লাসের প্রথম সেশন। মাস্টার যেহেতু ভিক্টর, সেখানে মাঘ মাসের দুই তারিখে কাকগোসল দিয়ে সাড়ে নয়টায় ফার্মগেটের ডেইলি স্টার ভবনে হাজির হতে কষ্ট হওয়ার কথা নয়। হয়েছিলও তাই। সারাদিনের আয়োজনে ছিল ভিক্টরের চারটি ডকুমেন্টারি,…

চলচ্চিত্রের মুশকিল আসানে আলমগীর কবির

বাংলাদেশের মেধাবী নির্মাতাদের অনেকে এখনও বাণিজ্যিক ও শিল্পসম্মত চলচ্চিত্রের মুশকিল থেকে বের হতে পারেননি। যেটাকে তারা জীবনঘনিষ্ঠ ও শিল্পসম্মত বলে থাকেন, তা জনপরিসরে তেমন একটা সমাদর লাভ করেনি। বাংলাদেশী চলচ্চিত্রে জীবনঘনিষ্ঠতা বলতে কী বোঝায় তা গত চল্লিশ বছরে অব্যক্তই রয়ে গেছে। এসব দেখে যে কেউ প্রশ্ন তুলতে পারেন, চলচ্চিত্রে জীবনঘনিষ্ঠতা বলতে আসলে কী বোঝায়। এই…

সিনেমা প্যালেসে পরাবাস্তব মুভি

সিনেমা প্যারাডেসো’(Giuseppe Tornatore, ১৯৮৮) নামের ইতালিয়ান একখান মুভি আছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালিয়ান দ্বীপ সিসিলির বাগেরিয়ার কাহিনী। এই সিনেমায় আছে ‘সিনেমা প্যারাডেসো’ নামক সিনেমা হল, প্রজেকটর চালানেওয়ালা আর সিনেমা পাগল এক বালকের গল্প। যে বালক পরবর্তিতে নামজাদা চিত্রনির্মাতা হয়ে উঠে। মুভি দর্শক আর বোদ্ধাদের যথেষ্ট আদর পেয়েছে এই মুভি। হঠাৎ একদিন রিকশায় থাকা অবস্থায়…

পিতা মাতা সন্তান

‘ছোটবেলায় পুত্র এটা কি সেটা কি একের পর এক প্রশ্ন করে আর পিতা ক্লান্তিহীনভাবে উত্তর দিয়ে চলেন। আর বৃদ্ধ বয়সে পিতা যখন প্রশ্ন করে পুত্র পিতাকে ধমক দিয়ে থামিয়ে দেয়’। শাবানা আলমগীর অভিনীত এককালের খুব জনপ্রিয় একটা মুভি (১৯৯১) পিতা মাতা সন্তান। দেখার সৌভাগ্য হয় নাই। প্রাইমারী স্কুলে পড়ি বোধহয়। কিন্তু মুভি বিষয়ে কান খাড়া…

লোকাচার ও সম্পর্কের ভাগাভাগি

ওকুরিবিটো’ জাপানী শব্দ। ইংরেজী থেকে বাংলা অর্থ দাড়ায়, যে মৃত ব্যক্তির আত্নাকে স্বর্গ যাত্রায় পাঠায়। ‘ওকুরিবিটো’ মুভিটি ইংরেজী টাইটেল ‘ডিপারচারস’। ‘ডিপারচারস’ মুভিটি ডিয়াগো কোবেইসী নামক এক তরুণ সেলোবাদককে কেন্দ্র করে। সে টোকিওতে একটা অর্কেষ্টা দলে সেলো বাজাত। হঠাৎ করে চাকুরীচ্যুত হলে স্ত্রী মিকাকে সাথে নিয়ে নিজ শহরে ফিরে আসে। ট্রাভেল এজেন্সীর কাজের বিজ্ঞাপন দেখে যোগাযোগ…

ভালো মুসলমান হওয়ার সহজ উপায়

এই চলচ্চিত্রটা মুক্তি পাওয়ার আগেই বিস্তর আলোচনা-সমালোচনার কেন্দ্র হয়ে উঠছিল। এক পর্যায়ে শাহরুখ খান বলেছিলেন, এটা প্রেমের গল্প। কিন্তু দর্শকরা প্রেমকে এই চলচ্চিত্রের মূল থিম বলে মনে করতে পারে নাই এবং আসলে করার কোনো কারণও নাই। যদিও কাহিনীর প্রথম দিকে দর্শক  রোমান্টিসিজমে ভোগে, কিন্তু তারপর বিস্তর নীতিকথা আর উপদেশ বর্ষণে রোমান্টিসিজমের আঁচ বিলকুল ধুয়ে যায়।…